ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম ) -- সম্পত্তির হিসাব চাওয়া ২১ জনের মধ্যে ১৬ জন দুর্নীতি দমন কমিশনের নোটিশ পেয়েছেন বলে দাবি করা হয়েছে।
কমিশন সচিব দেলোয়ার হোসেন বুধবার সাংবাদিকের বলেন, " ২১ জনের মধ্যে ১৬ জন চিঠি পেয়েছেন। মাঠ পর্যায়ের কর্মকর্তারা এটা নিশ্চিত করেছেন।"
তিনি জানান, হামীম গ্র"পের চেয়ারম্যান এ কে আজাদসহ ৫ জন ঠিকানা ভুলের কারণে চিঠি পাননি। তাদের ঠিকানা সংশোধনের জন্য কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করছেন।
বুধবার রাতের মধ্যেই অবশিষ্টদের কাছে চিঠি পৌঁছে যাবে বলে কমিশনের সচিব আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/২০২৪ ঘ.
bdnews24