২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকি মামলায় লবীর বিরুদ্ধে অভিযোগ গঠন ৩ জুন

সতেরো কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৭৩১ টাকা কর ফাঁকির মামলায় বিএনপির সাবেক সাংসদ আলী আজগর লবীর বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ৩ জুন ধার্য করা হয়েছে। একই সঙ্গে মামলাটি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত--৩ এ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 02:26 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম)-- সতেরো কোটি ২৩ লাখ ৩৫ হাজার ৭৩১ টাকা কর ফাঁকির মামলায় বিএনপির সাবেক সাংসদ আলী আজগর লবীর বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ ৩ জুন ধার্য করা হয়েছে। একই সঙ্গে মামলাটি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত--৩ এ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে লবীকে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে হাজির করা হলে বিচারক মো. আজিজুল হক মামলাটি অন্য আদালতে স্থানান্তরের নির্দেশ এবং অভিযোগ গঠনের নতুন তারিখ দেন। মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৪ সালের ৩০ জুন থেকে ২০০৪ সালের ২৫ ফেব্র"য়ারি পর্যন্ত আলী আজগর লবী তার ব্যবসা প্রতিষ্ঠানের আয়কর রিটার্ন দেখাননি। এর মাধ্যমে তিনি বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছেন। গত ২৩ মে জাতীয় রাজস্ব বোর্ডের উপ--কর কমিশনার মো. নুরুল আমিন বাদী হয়ে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন। যৌথবাহিনীর সদস্যরা গত ৬ ফেব্র"য়ারি আলী আজগর লবীকে তার গুলশানেরে বাসা থেকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/পিবি/এএফ/জেকে/এমএইচবি/২০০০ ঘ.