২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমান গণি সাত দিনের রিমান্ডে

প্রধান বন সংরক্ষক ওসমান গনিকে বুধবার বিকেলে সাত দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকাল থেকে যৌথবাহিনী তার বাসায় তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা ও শতাধিক ভরি স্বর্ণালঙ্কার উদ্ধারের পর রাতে তাকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--প্রধান বন সংরক্ষক ওসমান গনিকে বুধবার বিকেলে সাত দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকাল থেকে যৌথবাহিনী তার বাসায় তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা ও শতাধিক ভরি স্বর্ণালঙ্কার উদ্ধারের পর রাতে তাকে আটক করা হয়। রাতেই তার বিরুদ্ধে উত্তরা মডেল থানায় পাসপোর্ট অ্যাক্টে একটি মামলা ও জরুরি ক্ষমতা অধ্যাদেশের আওতায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ বুধবার তাকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলা ও ডায়েরির ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য বিশ দিন রিমান্ডের আবেদন জানায়। হাকিম শফিক আনোয়ার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/এএফ/এমএইচবি/১৯৪৭ ঘ.