২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র সরোয়ারের বরিশালের বাসায় তল্লাশি

সিটি মেয়র এবং জেলা বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের কাউনিয়ার বাসায় বুধবার তল্লাশি অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের একটি দল। দুপুরের পর সাতঘণ্টা ব্যাপী ওই অভিযানে উদ্ধার করা হয় ত্রাণের শাড়ি, সিটি কর্পোরেশনের অনুদানে কেনা লুঙ্গিসহ বেশ কিছু স্বর্ণালঙ্কার। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

বরিশাল, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সিটি মেয়র এবং জেলা বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের কাউনিয়ার বাসায় বুধবার তল্লাশি অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের একটি দল। দুপুরের পর সাতঘণ্টা ব্যাপী ওই অভিযানে উদ্ধার করা হয় ত্রাণের শাড়ি, সিটি কর্পোরেশনের অনুদানে কেনা লুঙ্গিসহ বেশ কিছু স্বর্ণালঙ্কার। অভিযান শেষে সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগীয় টাস্ক ফোর্সের প্রধান মেজর আবদুল হাই সাংবাদিকদের জানান, মেয়রের বাসা থেকে ২২টি সোনার কোটপিন, ত্রাণের একটি শাড়ি, সিটি কর্পোরেশনের অনুদানে কেনা ৬৬টি লুঙ্গি, নগদ ৬৪ হাজার টাকা উব্ধার করা হয়। নগদ টাকাগুলো মেয়রের ভাইয়ের ছেলের কাছে রাখা হয়েছে। অভিযানের পুরো সময় মেয়রের বাসা ঘিরে রেখেছিল যৌথবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা। এদিকে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার মজিবর রহমান সরোয়ারকে বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিঢোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৫ ঘ.