ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- মানিক মিয়া এভিনিউ হকার্স মার্কেটের কিশোর চুড়ি বিক্রেতা খলিলের একটিও চুড়ি বিক্রি হয়নি সকাল থেকে। খর রোদে বেলা ১২ টার দিকে মালামাল রাস্তায় ফেলে তাকে দেখা গেল ফুটপাত ঘেঁষে এক কৃষ্ণচূড়ার ছায়ায়। সস্তা দামের আইসক্রিমে ছোট্ট একটা কামড় দিয়ে বললেন, "কুনো কাস্টমার নাইরে ভাই। গরমে সবাই হাঁফাইতাছে।"
শুধু খলিলের দোকান নয়, পুরো অস্থায়ী হকার্স মার্কেটেই বুধবারের দৃশ্য প্রায় একই রকম। ক্রেতাশূন্য মার্কেটে তাপদাহের কবল থেকে বাঁচতে সব বিক্রেতাই আশ্রয় নিয়েছেন ফুটপাতের পাশের গাছের ছায়ায়।
প্রচণ্ড গরমের কারণে রাজধানীর বিভিন্ন স্কুল--কলেজেও কাসের সময় কমিয়ে আনা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দণি -- পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এখন বয়ে যাচ্ছে মাঝারি ধরনের তাপপ্রবাহ। স্বাভাবিকের চেয়ে ঢাকার তাপমাত্রা ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী দুদিনে এই গরম কমারও কোনো সম্ভাবনা নেই।
এ ছাড়া ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের সব জায়গা এবং বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় বগুড়া ও ঈশ্বরদীতে। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় দুদিন আগে শুরু হয়েছে এই তাপপ্রবাহ। ২২ মে থেকে রাজশাহী ও ঈশ্বরদী অঞ্চলে বাড়তে শুরু করে তাপমাত্রা। ২৩ মে থেকে এটি মৃদু তাপপ্রবাহে রূপ নেয়।
আবহাওয়া অধিদপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেব শর্মা বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম কে বলেন, দিন দুয়েক একই অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে। সপ্তাখানেকের মধ্যে মৌসুমি বায়ু শুরু হলে গরম একটু কমতে পারে।
তবে কাঙ্খিত মৌসুমি বায়ুপ্রবাহ এখনও মিয়ানমার উপকূলে এসে স্থির হয়ে আছে বলে তিনি জানান।
আবহাওয়াবিদ সাদেকুল আলম বলেন, মৌসুমি বায়ুপ্রবাহ শুরু হলেই তাপমাত্রা কমবে। সাধারণত প্রতি বছর ২৭ মে মৌসুমি বায়ু টেকনাফ উপকূলে এসে পৌঁছে। কিন্তু এবার এই বায়ুপ্রবাহ শুরু হতে দেরি হচ্ছে। বিপ্তিভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত হলেও সামগ্রিক তাপপ্রবাহের তেমন কোনো হেরফের হবে না।
এদিকে এই গরমে অসুখ -- বিসুখ থেকে বাঁচতে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, বেশি করে পানি ও তরল খাবার খেতে।
ডা. মনিরুল হক বলেন, ঘাম বেশি হলে খাবার স্যালাইন একই সঙ্গে পানিশূন্যতা ও লবন ঘটতি পূরণ করবে। তীব্র রোদ এড়িয়ে চলাই ভাল। এ ছাড়া ঢিলেঢালা সুতি পোশাক এই গরমে স্বাস্থ্যকর। ঘাম হলে পোশাক বদলে ফেলা উচিৎ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/ এমআরএম/এসএইচ/এসডি/১৭০০ ঘ.
bdnews24