২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম জাতীয় পার্টির নেতা সোলায়মান শেঠ কারাগারে

চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহবায়ক সোলায়মান আলম শেঠ ও তার ব্যক্তিগত ম্যানেজার ফায়েজুল ইসলামকে বুধবার কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 10:42 AM

Updated : 26 Aug 2022, 08:03 PM

চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহবায়ক সোলায়মান আলম শেঠ ও তার ব্যক্তিগত ম্যানেজার ফায়েজুল ইসলামকে বুধবার কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত। দুপুরে তারা মহানগর দায়রা জজ একেএম আনোয়ার হোসেনের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেয়। সোলায়মান শেঠ জাতীয় পার্টির (এরশাদ) চট্টগ্রাম মহানগর আহবায়ক এবং কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। মহানগর পিপি ফেরদৌস আহমেদ জানান, বায়েজিদ বোস্তামি এলাকায় আলমগীর হোসেন হত্যা মামলায় চার্জশিটভুক্ত প্রধান আসামী হচ্ছেন সোলায়মান আলম শেঠ ও তার ম্যানেজার ফায়েজুল ইসলাম। তিনি জানান, ২০০৪ সালের ২৫ জানুয়ারি বায়েজিদ বোস্তামি এলাকায় জমি দখল নিয়ে বিরোধের সময় অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে আনসারের হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে গুলি চালানোর অভিযোগ রয়েছে। এতে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়। এই হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগ থাকায় আদালত তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন। তিনি জানান, তদন্তকারী কর্মকর্তা প্রথম অভিযোগপত্রে তাদের নাম বাদ দিলেও পরবর্তীতে সম্পূরক অভিযোগপত্রে তাদের প্রধান আসামী করা হয়। আদালত আগামী ২৬ জুলাই অভিযোগপত্র গঠনের পরবর্তী দিন ধার্য করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসডি/১৬৩০ ঘ.