চট্টগ্রাম, ৩০ মে (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামের হালিশহরের ব্যবসায়ী আনোয়ার হোসেন হত্যা মামলায় বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল বুধবার ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক এএইচএম মোস্তাক আহমদ এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-- আবদুস সবুর, মো. হাসান, শেখ আহমদ ওরফে শেখাইয়া, মো. সোহেল, বাদশা মিয়া ও একরাম মিয়া। এরা সবাই কারাগারে আছেন।
অন্যদিকে, নূর বেগম বেগুনী ও নুরুল ইসলাম মাস্টার বেকসুর খালাস দেন আদালত।
বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালের স্পেশাল পিপি আহমদ কামরুল ইসলাম সাজ্জাদ জানান, আদালত ২১ জন সাীর স্যা শেষে বুধবার এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, গত বছরের ১ ফেব্র"য়ারি রাতে পাওনা টাকা দেওয়ার নাম করে আসামিরা আনোয়ার হোসেনকে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। ওই রাতেই হালিশহর আব্বাস পাড়ার পরিত্যক্ত বালুর ঢিবির মধ্যে তার মৃতদেহ পাওয়া যায়।
নিহতের ভাই আব্দুল মাবুদ বাদী হয়ে আট জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আট জনের বিরুদ্ধে গত বছরের ১০ জুলাই অভিযোগপত্র দায়ের করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসএনডি/১৫৩৬ ঘ.
bdnews24