২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

নগরীর রেলস্টেশন এলাকা থেকে র‌্যাব মঙ্গলবার গভীর রাতে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে র‌্যাব মো. চান মিয়া (২১) এবং মো. জসিম (২৭) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 08:32 AM

Updated : 26 Aug 2022, 08:03 PM

চট্টগ্রাম, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নগরীর রেলস্টেশন এলাকা থেকে র‌্যাব মঙ্গলবার গভীর রাতে ৯৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে র‌্যাব মো. চান মিয়া (২১) এবং মো. জসিম (২৭) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে। র‌্যাব--৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, রাত পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে। তিনি জানান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের টিটি ভবনের ছাদ থেকে এই ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা ফেনসিডিল চোরাচালান এবং বহনের কাজে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ছাড়া র‌্যাব--৭ এর অপর একটি দল ফটিকছড়ি উপজেলার নানুপুর থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি উদ্ধার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসডি/১৩১৮ ঘ.