চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ
চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত আশফাকুর রহমানের চুক্তিভিক্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় সেখানে মুন্সী ফয়েজ আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে।
ফয়েজ আহমদ এখন সিঙ্গাপুরে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
১৯৭৯ ব্যাচে বৈদেশিক ক্যাডার সার্ভিসে যোগ দেওয়া ফয়েজ আহমদ ২০০৩ সালের মার্চ থেকে সিঙ্গাপুরে কর্মরত। এর আগে ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।
