খুলনার দু’পাটকল রোববার থেকে আংশিক চালু
খালিশপুর শিল্পাঞ্চলের তিনটি পাটকল ক্রিসেন্ট, স্টার এবং প্লাটিনাম জুবিলী জুট মিলের লে অফ আংশিক প্রত্যাহার করা হয়েছে। তবে পিপলস জুট মিলের লে--অফের মেয়াদ আরও ৪৫ দিন বাড়ানো হয়েছে।
লে--অফ আংশিক প্রত্যাহার হওয়ায় এক মাস পর রোববার থেকে ক্রিসেন্ট ও স্টার এবং ৪ জুন থেকে প্লাটিনাম জুট মিলের স্যাকিং বিভাগ চালু হচ্ছে। এ তিনটি পাটকলের সিবিসি ও আসিয়ান বিভাগের লে--অফের মেয়াদ আরও ২৪ দিন বাড়ানো হয়েছে।
বিজেএমসির খুলনার আঞ্চলিক সমন্বয়কারী শেখ শামীম আহমদ জানান, বিজেএমসির সচিব ফজলুল হক স্বাক্ষরিত এক ফ্যাক্স বার্তা বৃহস্পতিবার তার দপ্তরে এসে পৌঁছায়। তাতে এ সব তথ্য জানানো হয়।
গত ১০ এপ্রিল খুলনার এ চারটি পাট কল লে--অফ ঘোষণা করা হয়।
