রাজধানীতে রুশো হত্যায় মামলা, কেউ গ্রেপ্তার হয়নি
রাজধানীর ধানমন্ডিতে বৃহস্পতিবার সেনা চিকিৎসক দম্পতির ছেলে আরেফিন আলম রুশোকে গুলি করে হত্যা এবং সাড়ে চার লাখ টাকা লুটের ঘটনায় বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ দাবি করেছে, এ ঘটনায় জড়িত ছিনতাইকারী গ্র“পটিকে চিহ্নিত করা হয়েছে। দ্রুত তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টায় সাত মসজিদ রোডের এনসিসি ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়ার পর প্রকাশ্যে রুশোকে মাথায় গুলি করে হত্যা করে ছিনতাইকারীরা এবং প্রায় সাড়ে চার লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় রুশোর সঙ্গে থাকা তার হবু শ্বশুর জয়নুল আবেদীন আহত হন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে জয়নুল আবেদীন বাদি হয়ে ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত পাঁচ ছিনতাইকারীকে আসামি করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন শুক্রবার বিকেলে নফহবংি২৪.পড়স কে বলেন, “আমরা এ ঘটনায় জড়িত গ্র“পটিকে চিহ্নিত করেছি। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা সম্ভব না।”
আজ (শুক্রবার) রাতের মধ্যেই আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলেও মনোয়ার হোসেন দাবি করেন।
এদিকে চাঞ্চল্যকর ওই ঘটনার পর বৃহস্পতিবার রাতেই ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহম্মেদর তার কার্যালয়ে ডিএমপির সব উপ--পুলিশ কমিশনার (ডিসি) এবং অতিরিক্ত উপ--পুলিশ কমিশনারদের (এডিসি) নিয়ে বৈঠক করেন।
বৈঠকে ব্যাংক থেকে টাকা তোলার সময় গ্রাহকদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে অংশ নেওয়া রমনা জোনের উপ--পুলিশ কমিশনার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর নফহবংি২৪.পড়স কে বলেন, “এখন থেকে প্রতি থানায় ব্যাংকগুলোর সামনে জোনাল পুলিশ এসকর্ট ছাড়াও মিরপুর ও শাহবাগ থানায় পুলিশের বিশেষ দুটি এসকর্ট টিম কাজ করবে।”
এ ছাড়া নিরাপত্তার কারণে সব ব্যাংকের ভেতর মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সুপারিশ করা হবে বলেও উপ--পুলিশ কমিশনার জানান।
