২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর ও চাঁপাইনবাবগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জামালপুর ও চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন মারা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর: জামালপুর : টাঙ্গাইল বাস টার্মিনালে শুক্রবার সকালে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে অপু (২২) নামের এক তরুণ ঘটনাস্থলেই মারা গেছে। অপু ওই বাসটিরই চালকের সহকারি ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 06:59 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ খান জানান, সকালে জামালপুরের টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে ছাড়ার সময় সহকারি অপু পা পিছলে পড়ে যান। এসময় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহত অপু জামালপুরের দড়িপাড়ার রুহুল আমিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চামাগ্রামের কাছে শুক্রবার বিকেল চারটার দিকে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মিনিবাসের চাপায় পিষ্ট হয়ে রাহাত নামে সাত বছরের এক শিশু মারা গেছে।

বিক্ষুব্ধ জনতা এ সময় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার উপ-পরিদর্শক কবির হোসেন জানান, মিনিবাসটি রাহাতকে চাপা দিয়ে পালিয়ে যায়।

রাহাত সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের আবদুল মালেকের ছেলে।