২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সিএনজি স্টেশন উচ্ছেদ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) বৃহস্পতিবার আগ্রাবাদ এক্সেস রোডে একটি সিএনজি রি-ফুয়েলিং স্টেশন উচ্ছেদ করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 09:08 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আগ্রাবাদ এক্সেস রোডে এই উচ্ছেদ অভিযানকালে রাস্তা দখল করে নির্মিত আরও ১৫টি দোকানও ভেঙে দেয়।

চউক ম্যাজিস্ট্রেট তাহেরা ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চউকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট তাহেরা ফেরদৌস জানান, রাস্তা এবং নালা দখল করে অবৈধভাবে নির্মাণ করায় তাজ নামে এই সিএনজি স্টেশনটি উচ্ছেদ করা হয়।

স্টেশনটির স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় এবং স্টেশনটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অবিলম্বে গ্যাসের রিজার্ভারসহ অন্যান্য সরঞ্জাম সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, চউকের এ অভিযান অব্যাহত থাকবে। চউকের সিদ্ধান্ত অনুযায়ী নগরীর বিভিন্ন স্থানে অবৈধভাবে নির্মিত স্থাপনা এবং পার্কিং এর জায়গায় নির্মিত দোকানগুলো পর্যায়ক্রমে অপসারণ করা হবে।