রাজউকের প্রধান প্রকৌশলী প্রত্যাহার
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর প্রধান প্রকৌশলীসহ ছয় প্রকৌশলীকে প্রত্যাহার করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বুধবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।
প্রত্যাহার হওয়া প্রকৌশলীরা হচ্ছেন, রাজউকের প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও রাজউকের উত্তরা সম্প্রসারিত প্রকল্প (৩য় পর্ব) পরিচালক কাজী রিয়াজুল মনির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও রাজউকের পূর্বাচল প্রকল্পের পরিচালক আবদুস সাদেক, ঢাকার নির্বাহী প্রকৌশলী (পূর্ত ভবন) সৈয়দ মাহফুজ আহমেদ এবং ঢাকা গণপূর্ত সার্কেল--৩ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিয়া উদ্দীন আহমেদ।
এ সব প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতি ও দুর্নীতির অভিযোগের তদন্ত কাজকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
