২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একজন উপসচিবসহ ১৩ কর্মকর্তা বদলি

মাঠ প্রশাসনের ১২ কর্মকর্তাকে বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া একজন উপ--সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 08:11 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

সংস্থাপন মন্ত্রণালয় বুধবার এসব আদেশ দেয়।

১২ কর্মকর্তার মধ্যে মানিকগঞ্জের সিঙ্গাইরের ইউএনও খাজা আব্দুল হান্নানকে ঢাকা; সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খোদেজা আক্তার খানমকে নারায়ণগঞ্জ; বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কবিরুল হাসানকে মাদারীপুর; যোগাযোগ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আজহারুল ইসলাম খানকে বান্দরবান; স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব কামরুজ্জামানকে রাঙামাটি; অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সহকারী সচিব একেএম দিনারুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আতাউর রহমানকে নড়াইল; শরিয়তপুরের জাজিরার ইউএনও অশোক কুমার দেবনাথকে কুষ্টিয়া; মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব সাবিনা ইয়াসমিনকে সিরাজগঞ্জ; স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব এ গফফার খানকে গাইবান্ধা এবং কিশোরগঞ্জের হোসেনপুরের ইউএনও শহিদুল ইসলাম ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের ইউএনও মোজাম্মেল হককে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের উপ--সচিব মজিবুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।