২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ৩৭টি পাসপোর্টসহ ১ জন গ্রেপ্তার

ফরিদপুর শহরের রথখোলা এলাকা থেকে বুধবার ৩৭টি পাসপোর্টসহ টোকন কুমার দাস (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 07:11 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

গোপন সূত্রে খবর পেয়ে অবৈধভাবে পাসপোর্ট ব্যবসার অভিযোগে রথখোলা এলাকার জনৈক অমল দাসের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। তাকে না পেয়ে তার খালাতো ভাই টোকন কুমার দাসের বাড়িতে অভিযান চালিয়ে বাংলাদেশের ৩০টি ও ভারতীয় সাতটি মিলে মোট ৩৭টি পাসপোর্ট, ২৮টি ৫০ টাকার বাংলালিংক কার্ড, ১টি বাক্স, বিভিন্ন সিল এবং পাসপোর্ট সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার উপ পরিদর্শক আবু জেহাদ খান জানান, অমল দাস ও টোকন দাসের বিরুদ্ধে মামলা হয়েছে। অমল দাস পলাতক রয়েছে। আটককৃত টোকন দাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।