সূত্রাপুরে অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
রাজধানীর সূত্রাপুরের আলমগঞ্জ লেন এলাকা থেকে মঙ্গলবার রাতে সন্ত্রাসী মিলন গ্র“পের তিন সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। এরা হলো সুমন (২৩), মো. শাহাবুদ্দিন (৩০) ও নাদিম (৩৮)।
র্যাব-- ১০ এর ফ্লাইট লেফটেন্যান্ট মোস্তফা হুমায়ুন কবীর জানান, মঙ্গলবার রাত তিনটায় আলমগঞ্জ লেন এলাকায় অভিযান চালিয়ে ওই তিন সন্ত্রাসীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে অস্ত্র ও গোলাবারুদ থাকার কথা স্বীকার করে।
পরে আলমগঞ্জ লেন এর একটি পরিত্যক্ত ভবনের নিচতলার বাথরুমের সিলিং এর ওপর থেকে একটি দুইনলা বিদেশি কাটা বন্দুক, দুটি বিদেশি রিভলবার, শটগানের ১০টি ও রিভলবারের পাঁচটি গুলি উদ্ধার করে র্যাব।
হুমায়ুন কবীর আরও জানান, এসব সন্ত্রাসী সূত্রাপুর থানা এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সূত্রাপুর থানায় হস্তান্তর করা হবে।
