যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
যশোর--ঝিনাইদহ সড়কের চুরামনকাঠি বাজারের কাছে মঙ্গলবার সকালে এক সড়ক দুর্ঘটনায় মা--মেয়েসহ চার জন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
নিহতরা হলো রেবেকা (১০), তার মা নূরী বেগম (৫৫), ফারজানা ইয়াসমিন (১২) ও সীমা বেগম (৩০)।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক এ বি এম জাহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে দশটার দিকে চুরামনকাঠি বাজারের কাছে ঝিনাইদহগামী একটি বাসের সঙ্গে একটি টেম্পোর মুখোমুখী সংঘর্ষ হয়। দুর্ঘটনায় টেম্পোর তিনযাত্রী ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।
আহতদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
