২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোমিন হত্যা মামলা: না--রাজি দরখাস্তের শুনানি সোমবার

মিরপুরে ঢাকা কমার্স কলেজের ছাত্র কামরুল ইসলাম মোমিন হত্যা মামলার অভিযোগপত্র থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকের নাম বাদ দেওয়ায় তাতে আপত্তি জানিয়ে দাখিল করা দরখাস্তের শুনানি হবে সোমবার। মোমিনের বাবা আবদুর রাজ্জাক গত মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ দরখাস্তটি দাখিল করে মামলাটির আরও তদন্তের আবেদন জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 09:31 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

দরখাস্তে বলা হয়, এ মামলার প্রধান আসামী ওসি রফিকুল ইসলাম সিআইডির সাবেক প্রভাবশালী কর্মকর্তা হওয়ার কারণে সুষ্ঠু তদন্ত হয়নি। গত ১৩ মে মামলার ওসি রফিকসহ ১৮ জন আসামীকে বাদ দিয়ে যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে তাতে বাদীর আপত্তি রয়েছে। তাই এই অভিযোগপত্র গ্রহণ না করে মামলাটির আরও তদন্তের আদেশ হওয়া জরুরি বলে মনে করে মোমিনের পরিবার।

গত ১৫ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম জালাল আহমেদ মহানগর হাকিম তৌফিকুল আলমকে আগামী সোমবার এই না--রাজি দরখাস্তের শুনানি গ্রহণের জন্য দায়িত্ব দিয়েছেন।