২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মজনুর লাশ নিয়ে মিছিল

রাজশাহী মহানগরীর ছোট বনগ্রামে পিটুনিতে নিহত মজনুর লাশ রোববার এলাকায় পৌঁছার পর বিক্ষোভে ফেটে পড়ে লোকজন। বিকেলে রাস্তায় নেমে খন্ড-খন্ড বিক্ষোভে অংশ নেয় এলাকার শত শত নারী--পুরুষ। তারা লাশ নিয়েও মিছিল করলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বোয়ালিয়া থানা পুলিশসহ অতিরিক্ত প্রায় দেড়শো পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 08:48 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

রাজশাহী মহানগরে দায়িত্বরত র‌্যাব--৫ এর অধিনায়ক লে. কর্নেল শামসুজ্জামান খান নফহবংি২৪.পড়স  কে জানান, মজনু নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বোয়ালিয়া থানা পুলিশ ও এলাকাবাসী জানান, ময়না তদন্তের পর রোববার তিনটার দিকে মজনুর লাশ বনগ্রামে পৌঁছালে র‌্যাবের বিরুদ্ধে বিক্ষোভ করে এলাকাবাসী মজনু হত্যার বিচার দাবি করেন।

মজনুর পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেছেন, গত শুক্রবার  রাতে কামরুজ্জামান মজনু ছোট বনগ্রাম এলাকায়  লিচুবাগান পাহারা দেওয়ার সময় র‌্যাব সদস্যরা এসে তাকে পিটিয়ে হত্যা করে। তবে র‌্যাব এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, দুই ব্যবসায়ীকে অপহরণ করেছিল মজনুসহ চার ব্যক্তি। একজনকে তারা ছেড়ে দিলেও অন্যজনকে উদ্ধারে র‌্যাব লিচুবাগানে অভিযান চালালে সংঘর্ষে মজনু নিহত হয়।

রোববার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট জ্ঞানেন্দ্রনাথের উপস্থিতিতে রাজশাহী মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মোস্তাক রহিমের তত্ত্বাবধানে মজনুর লাশের ময়না তদন্ত করা হয়। ময়না তদন্তে অংশ নেওয়া অন্যরা  হলেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক আলী আকবর, জিনাত আলী ও হাবিবুর রহমান।

বিকালে বোয়ালিয়া থানা পুলিশ আত্মীয়দের কাছে মজনুর লাশ হস্তান্তর করে।

মজনুর বড় ভাই কলেজ শিক্ষক পিয়ারুল ইসলাম নফহবংি২৪.পড়স কে জানান, শুক্রবার রাত ১২ টার দিকে ৭/৮ জন র‌্যাব সদস্য সাদা পোশাকে ৪ টি মোটরসাইকেলে করে লিচুবাগানে আসে। ওই সময় মজনু ও তৌফিক মাচায় শুয়ে লিচুবাগান পাহারা দিচ্ছিল। র‌্যাব সদস্যরা লিচুবাগানে ঢুকে মজনুকে বেধড়ক পেটাতে থাকে। সে চিৎকার শুরু করলে এলাকাবাসী চোর মনে করে এগিয়ে যায়। কিন্তু র‌্যাব সদস্যরা গুলি করার ভয় দেখিয়ে কাউকেই ভিড়তে দেয়নি। র‌্যাব সদস্যরা লাঠি ও লোহার পাইপ দিয়ে মজনু, রজিব ও তৌফিককে পেটাতে থাকে। মজনু ঘটনাস্থলেই মারা যায়।

পিয়ারুল আরও জানান, মা তসলিমা বেগম ছেলেকে মারার প্রতিবাদ করলে তাকেও র‌্যাব সদস্যরা পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় রজিব, তৌফিক ও তার মাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মজনুর বড়ভাই দাবি করেন, প্রতিবেশী জাহাঙ্গীর বাধা দিলে তাকেও পেটানো হয়। বর্তমানে জাহাঙ্গীর পলাতক। ভাইকে পেটানোর প্রতিবাদ করায় তাকেও  র‌্যাব কয়েক বার লাঠি দিয়ে আঘাত করে।

পিয়ারুল এসব অভিযোগ উল্লেখ করে শনিবার রাত ১১ টার দিকে  বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় বাছের আলী, জহুরুল ইসলাম ও আলী হোসেন এবং র‌্যাব সদস্যদের আসামি করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে শনিবার বিকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েকদিন আগে ব্যবসায়ী জহিরুল ইসলাম ও বাশিরুল ইসলামকে অপহরণ করে রজিব, তৌফিক, শহিদুল ইসলাম ও কামরুজ্জামান মজনু। অপহরণকারীরা ব্যবসায়ী বাশিরুল ইসলামকে আটকে রেখে তার মুক্তিপণ হিসাবে ৫০ হাজার টাকা দাবি করে জহিরুলকে ছেড়ে দেয়। বিষয়টি র‌্যাবকে জানানো হলে বাশিরুলকে উদ্ধার করার জন্যে তারা ছোট বনগ্রাম এলাকার লিচুবাগানে অভিযান চালায়।

বোয়ালিয়া থানার এসআই আব্দুস সামাদ নফহবংি২৪.পড়স কে জানান, ম্যাজিষ্ট্রেট জ্ঞানেন্দ্রনাথের উপস্থিাততে মজনুর লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। রিপোর্টে  মজনুর শরীরে আঘাতের চিহ্নের বর্ণনা উল্লেখ করা হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা মঞ্জুরুল আকন্দ নফহবংি২৪.পড়স কে জানান, র‌্যাব সদস্য ছাড়া এজাহারে বর্ণিত অন্য তিন আসামি বাশিরুল ইসলাম, জহিরুল ইসলাম ও আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া র‌্যাবের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।

রোববার বিকেল সাড়ে পাঁচটার পর মজনুর জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এসময়ও সেখানে পুলিশি নিরাপত্তা বহাল ছিল।