২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকেরগঞ্জের সাবেক সাংসদ আবুল হোসেন খান কারাগারে

বরিশাল--৬ আসনের (বাকেরগঞ্জ) চারদলীয় জোটের সাবেক সাংসদ আবুল হোসেন খান রোববার বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 01:45 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দায়ের করা অস্ত্র মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রোববার তিনি স্পেশাল জজ এটিএম মুছার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আদালত নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্পেশাল বিপি আবদুস সাত্তার মামলার এজাহারের বরাত দিয়ে বলেন, এ বছরের ৫ ফেব্র“য়ারি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করে দেওয়ার পরও তিনি রিভলবারের ৯০টি গুলি জমা দেন ১৪ ফেব্র“য়ারি।

সময়সীমা অতিক্রমের পরও অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহন করার অপরাধে অস্ত্র আইনে পুলিশের ঙ এবং চ ধারায় বাকেরগঞ্জ থানার উপ পরিদর্শক জহুরুল ইসলাম বাদী হয়ে গত ১৬ ফেব্র“য়ারি সাবেক এই সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

রোববার এই মামলার সাক্ষ্যগ্রহণের নির্ধারিত দিনে তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এদিকে নির্ধারিত দিনে বেলা পৌনে ১১ টা থেকে পৌনে ১২ টা পর্যন্ত ওই মামলার চারজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।  

এরা হলেন বাদী উপ পরিদর্শক জহুরুল ইসলাম, অতিরিক্ত উপ পরিদর্শক আশরাফ আলী, আবদুল হাকিম এবং জনৈক ফজলুর রহমান মোল্লা।

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন জম্মুন জানান, আসামী আবুল হোসেন খানকে কারাবিধি অনুযায়ী কারাগারে তাকে বিশেষ সুবিধা (ডিভিশন) দেওয়া হয়েছে।