২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পুকুরে হাত-পা বাঁধা কিশোরের লাশ, পিতা গ্রেপ্তার

কাপাসিয়া সদর ইউনিয়নের বরুন গ্রামের রুবেল সরকার (১৭) নামের এক কিশোরকে খুন করা হয়েছে। শনিবার বিকেলে বাড়ির পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 12:52 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রুবেলের পিতা মোশাররফ হোসেন এবং প্রতিবেশী  তাজউদ্দিনকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমান বকুল বাদি হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেছন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান মামলা দায়ের এবং ওই দুজনকে গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন।