২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হাজতির মৃত্যু

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের এক হাজতীর মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 10:15 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

মৃত মাইনুল ইসলাম (৪০) সদর উপজেলার চক আলমপুর গ্রামের ইলিয়াস আলীর ছেলে।

জেলর হাবিবুর রহমান বলেন, মাইনুল ইসলাম ২০০৬ সালের ১২ আগস্ট থেকে জেলা কারাগারে বন্দি ছিলেন। শনিবার দুপুরে বুকে হঠাৎ ব্যথা অনুভব করায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়।