২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে বিশ্বব্যাংক প্রতিনিধি দল

বিশ্বব্যাংকের চার সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 09:48 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

এসময় তারা বন্দরের বিভিন্ন সংষ্কার কার্যক্রমের প্রশংসা করেন এবং বন্দরের সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ দেন।

বন্দরের কর্মকর্তা হাদি হোসেন বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ সান্তয়ানন দেবারজনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ও চিটাগাং কন্টেইনার টার্মিনালসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

প্রতিনিধি দলের সদস্যরা এর আগে বন্দরের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। বন্দরের প্রধান পরিকল্পনা কর্মকর্তা হাদি হোসেন বাবুল ও সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমদ বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে তাদের অবহিত করেন।