২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে প্রবৃদ্ধি এখন ৬ দশমিক ৫১%

কৃষিখাতে প্রবৃদ্ধি কমলেও শিল্পখাতের ওপর ভর করে ২০০৬-০৭ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫১ শতাংশ বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ২০০৫-০৬ অর্থবছরে দেশে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৬৩ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2007, 06:14 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০০৬-০৭ অর্থবছরে কৃষিখাতে উৎপাদন বেড়েছে মাত্র ২ দশমিক ৯৫ শতাংশ। গত অর্থবছরে এই খাতে প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ২৩ শতাংশ।

এবছর দেশের মোট উৎপাদনে (জিডিপি) কৃষিখাতের অবদান ২০০৭ অর্থবছরে দাড়িয়েছে ১৬ দশমিক ৩৮ শতাংশে। আগের অর্থবছরে যা ছিল ১৬ দশমিক ৯৮ শতাংশ।

অর্থনীতিতে কৃষকদের অবদান যখন কমতে শুরু করেছে তখনই অর্থনীতিতে ছোট শিল্পগুলো বেশি অবদান রাখছে। গত অর্থবছরে ১০ দশমিক ৭৭ শতাংশ হারে বৃদ্ধি পাওয়া শিল্পখাতে এবছরের প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ১৯ শতাংশ।

জিডিপিতে শিল্পখাতের অবদানও বেড়ে গিয়ে দাড়িয়েছে ১৭ দশমিক ৭৯ শতাংশে। গত ২০০৫-০৬ অর্থ বছরে জিডিপিতে শিল্পখাতের অবদান ছিল ১৭ দশমিক ০৮ শতাংশে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ মহাপরিচালক মোঃ জোবদুুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “যদিও এপ্রিল মাস পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা এসব হিসেব করেছি তবে তবে এতে বড় ধরনের কোন পরিবর্তন হবেনা।”

হক আরো বলেন যে নির্মাণ, অর্থনৈতিক এবং বিদ্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ খাত যদি ঠিকমত তাদের অবদান রাখতে পারে তাহলে প্রবৃদ্ধি আরও বেশি হতো।

এদিকে খুচরা ব্যবসা, নির্মাণ ও অন্যান্য সেবার ক্ষেত্রে বিবিএস যেসব হিসাব দেখিয়েছে তার সাথে পুরোটা একমত পোষণ করেননি বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র গবেষক জায়েদ বখত। তিনি বলেন যে চাহিদা কম থাকায় খুচরা ব্যবসায়ী, নির্মাণকারী এবং অন্যান্য সেবা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় মন্দাভাব দেখা যাচ্ছে।

তিনি বলেন,“দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় ওই আশঙ্কার পাশাপাশি মূল্যস্ফীতি রোধে সরকারের ব্যর্থতায় বর্তমান অর্থবছরের শেষ তিনমাসে নির্মাণ, ব্যবসায়, হাউজিং এবং অন্যান্য সেবা খাতে বিরূপ প্রভাব ফেলতে পারে।”

তবে গত বছরের শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অনিশ্চয়তা ভাল রপ্তানি হওয়ায় শিল্পখাতের প্রবৃদ্ধি ভাল হয়েছে।

২০০৭ অর্থবছরের মার্চ পর্যন্ত নয় মাসে রপ্তানি আয় ২০ দশমিক ২১ শতাংশ বেড়ে ৯ দশমিক ০৩ বিলিয়ন ডলার হয়েছে। এর আগের অর্থবছরের এই একই সময়ে রপ্তানি আয় ছিল ৭ দশমিক ৫১ বিলিয়ন ডলার।

বখত বলেন, অর্থনৈতিক নীতিমালা একই রকম থাকলেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ায় সমস্যা হয়েছে।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য বখত বাজেটে দারিদ্র বিমোচন কর্মসূচী বাড়ানো, বিদ্যুৎ খাতের জন্য আরো বেশি অর্থ বরাদ্দ করাসহ বিভিন্ন সাহসী পদক্ষেপ নেয় সে পরামর্শ দিয়েছেন।

বিবিএস এর হিসেব অনুযায়ী ২০০৬ অর্থবছরে জিডিপির পরিমাণ ২৮ লাখ ৪৬ হাজার ৭শ ২৬ মিলিয়ন টাকা থেকে বেড়ে ২০০৭ অর্থবছরে ৩০ লাখ ৩২ হাজার ৬৯ মিলিয়ন টাকা হয়েছে।