পদ্মা ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক অর্থ আতœসাতের অভিযোগে গ্রেপ্তার, জামিনে মুক্ত
পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ আজিজকে পপুলার লাইফ ইন্সুরেন্সে চাকরি করার সময় পলিসি হোল্ডারদের টাকা আত্মসাতের অভিযোগে বৃহস্পতিবার সকালে আটক করে পুলিশ। বিকালে আদালত তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।
বুধবার মতিঝিল থানায় পপুলার লাইফ ইন্সুরেন্সের সেক্রেটারি মো. আলী মিয়া কোম্পানির দুই পলিসি হোল্ডারের ২ লাখ ৬৯ হাজার ৫৫৫ টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারণার মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর মতিঝিল থানার উপ--পরিদর্শক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে মতিঝিলের পদ্মা ইন্সুরেন্সের প্রধান কার্যালয় থেকে এম এ আজিজকে গ্রেপ্তার করা হয়। পরে আজিজকে ঢাকা মুখ্য মহানগর আদালতে ১১নং কোর্টে হাজির করে।
আদালত প্রতিবেদক জানান, বিকালে জামিন দেওয়া হয় আজিজকে।
পপুলার লাইফ ইন্সুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল বারী চৌধুরী নফহবংি২৪.পড়স কে বলেন, “ এম এ আজিজ ২০০৬ সালে পপুলারের ব্যবস্থাপনা পরিচালক থাকা অবস্থায় এপ্রিল মাসে পলিসি হোল্ডার হাসান ফেরদৌস চৌধুরী ও তার ভাইয়ের পলিসির ২ লাখ ৬৯ হাজার ৫৫৫ টাকা কোম্পানির হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেন।”
এ ব্যাপারে এম এ আজিজকে তখন কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ বরখাস্তের প্রস্তুতি নেয় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি। এম এ আজিজ বরখাস্তের আগেই ১৭এপ্রিল তারিখে পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেন।
এম এ আজিজের বিরুদ্ধে এর আগে ২০০৬ সালের এপ্রিল পপুলার লাইফ ইন্সুরেন্সের ৬৮ লাখ ৭০ হাজার ৩০০ টাকা আত্মসাতের অভিযোগে কোম্পানি মামলা দায়ের করে। তখন এম এ আজিজ মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে জামিনে ছাড়া পায়।
এম এ আজিজের গ্রামের বাড়ি খুলনার সোনাডাঙ্গায়। বাবার নাম আলহাজ্ব মজিবুর রহমান।
