২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের বরখাস্ত পুলিশ কর্মকর্তা ফের রিমান্ডে

জয়দেবপুর (ক্রসিং) নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির বরখাস্তকৃত উপ পরিদর্শক সাইফুল আমিন সাঈফকে পুনরায় চার দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 11:09 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

একই ফাঁড়ির আরেক বরখাস্তকৃত উপ পরিদর্শক জাহাঙ্গীর আলমের সরকারি রিভলবার ও ১০ রাউন্ড গুলি চুরির মামলায় বুধবার গাজীপুর আমলী আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই মামলায় সাইফুল আমিনকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

চাঁদাবাজিসহ বিভিন্ন  অভিযোগে গত ১ মে উপ পরিদর্শক সাইফুল আমিন সাইফকে চাকরি থেকে সামরিক বরখাস্ত করা হয়।

৬ মে রোববার রাতে রাজধানীর আগারগাঁও এলাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন।

সাইফ গ্রেপ্তার হওয়ার পর ৯ মে তার বিরুদ্ধে একটি ট্রাক থেকে চাঁদা দাবির অভিযোগ লিপু মিয়া নামে কিশোরগঞ্জের এক ব্যক্তি মামলা দায়ের করেন।