২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ খুনের আসামী শফিকুরের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

বিষ খাইয়ে শাশুড়িসহ ছয় জনকে হত্যার মামলায় অভিযুক্ত সফিকুর রহমান তুহিনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2007, 09:22 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বুধবার বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ সফিকুরের আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে এ রায় দেন। ২০০৩ সালের ১৭ জুলাই এ মামলায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইবুনাল সফিকুরের মৃত্যুদণ্ডাদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ২৫ জুন রাজশাহীর বোয়ালিয়া থানার ছোট বনগ্রামে মিষ্টির মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে শাশুড়ি ও শশুরবাড়ির ছয় জনকে হত্যা করেন সফিকুর রহমান। যৌতুক নিয়ে স্ত্রী হোসনে আরার সঙ্গে মনোমালিণ্যের জেরে সফিকুর এ হত্যাকাণ্ড ঘটায়।

হাইকোর্টে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম ওয়ালিউর রহমান খান। আসামী পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী ছিলেন খলিলুর রহমান।