২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর যাত্রাবাড়িতে জোড়া খুন

অজ্ঞাত বন্দুকধারীরা মঙ্গলবার রাতে রাজধানীর যাত্রবাড়িতে দুই যুবককে গুলি করে হত্যা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 02:12 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

এদের মধ্যে মুদি দোকান মালিক নুরুদ্দিনের ছেলে মোহাম্মদ বাদলকে (৩০) বুকে এবং আনসার আলীর ছেলে মোহাম্মদ বাবুল মিয়াকে (২৫) মাথায় গুলি করা হয়।

যাত্রাবাড়ি থানা পুলিশ জানায়, রাত সাড়ে ১০ টার দিকে ৯২/৩ সায়েদাবাদ করাতিটোলায় বাদলের মুদি খানার দোকানে ৪/৫ ব্যক্তি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় বাদলের বাম বুকে এবং সিগারেট কিনতে আসা বাস চালক বাবুল মিয়ার মাথায় ও গলায় গুলি লাগে। পরে এলাকাবাসী উদ্ধার করে ১১ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত বাবুল মিয়ার ভগ্নিপতি আমানুল্লাহ হাসপাতালে নফহবংি২৪.পড়স কে জানান, বাবুল সিগারেট কেনার জন্য দোকানে গেলে ঘটনার শিকার হয়। পরে খবর পেয়ে তারা হাসপাতালে উপস্থিত হন।

যাত্রাবাড়ি থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক সাজ্জাদ হোসাইন নফহবংি২৪.পড়স কে জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আহসান হাবিবের নেতৃত্বে রাত ১১টা ৪০ মিনিটে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা ফিরে না আসা পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে জানানো সম্ভব নয়।