সিলেটে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের জন্য যুক্তরাজ্য শাখার তৎপরতা
প্রবাসী ১০ নেতাসহ ৪০ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর গ্রেপ্তারের ঘটনায় দলের যুক্তরাজ্য শাখা তৎপর হয়ে উঠেছে।
যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল খান টেলিফোনে নফহবংি২৪.পড়স কে জানান, এই গ্রেপ্তারের খবর পেয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ লন্ডনে সভা করে বিষয়টি ব্রিটিশ মন্ত্রী জিম ফিজ পেট্রিক এবং এমপি কেরেন বাক ও এমিলি থর্নব্যারিকে অবহিত করেছেন।
যুক্তরাজ্য যুবলীগের সভাপতি আনোয়ারউজ্জামান চৌধুরী নফহবংি২৪.পড়স কে টেলিফোনে বলেন, ব্রিটিশ হাইকমিশনে প্রবাসী নেতাদের মুক্ত করার জন্য আবেদন জানানো হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারের খবর শোনার পরপরই হাউস অব লর্ডসের বাংলাদেশি বংশোদ্ভুত সদস্য ব্যারোনেস পলা মঞ্জিলা উদ্দিন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন।
সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া ওই নেতাকর্মীরা এখন জেলা কারাগারে আটক আছেন।
সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট রাজ উদ্দিন জানান, জামিনের আবেদন জানানোর জন্য জেলারের মাধ্যমে তাদের কাছে ওকালত নামা পাঠানো হয়েছে। জামিনের আবেদন করার জন্য ওকালত নামায় তাদের স্বাক্ষর লাগবে।
