হাইমচরে গৃহবধুর লাশ উদ্ধার
হাইমচরের মধ্যচর থেকে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ফাতেমা (২০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে।
হাইমচরের বাহেরচর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা সহকারী উপ পরিদর্শক আব্দুল মোতালেব জানান, মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন খালে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে তারা ফাতেমার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেন।
তিনি জানান, ছয় মাস আগে ফাতেমার সঙ্গে জলিল মিয়া জমাদারের বিয়ে হয়। গত ১২ মে ফাতেমা নিখোঁজ হন। এরপর ফাতেমার বাবা বাদী হয়ে হাইমচর থানায় জলিল মিয়াসহ ছয় জনকে আসামী করে একটি মামলা করেন। মামলা করার দিনই পুলিশ জলিল মিয়া জমাদারকে গ্রেপ্তার করে।
