২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক জামায়াত সাংসদ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে আরও দুটি চাদাঁবাজি মামলা

চট্টগ্রাম-১৪ এর সাবেক সাংসদ, জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে আরও দুটি চাদাঁবাজির মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 10:10 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সোমবার রাতে জামাল উদ্দিন এবং নুর আহমদ নামে দুই ব্যক্তি মামলা দুটি দায়ের করেন। দু’মামলায় সাতকানিয়া - লোহাগাড়া আসনের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ জামায়াত ও শিবিরের ৪২ জন নেতাকর্মীকে আসামী করা হয়।

থানা সূত্র জানায়, একটি মামলায় উপজেলার সোনাকানিয়ার কুতুবপাড়ার জামাল উদ্দিন অভিযোগ করেন, বাতিল হয়ে যাওয়া সংসদ নির্বাচনের সময় শাহজাহান চৌধুরীর নির্দেশে জামায়াতের উপজেলা আমীর ডা. নূরুল হক (বর্তমানে কারাগারে) তার কাছ থেকে তিন লাখ টাকা চাদা দাঁবি করেন।

একই ইউনিয়নের চায়ের আলী এলাকার মাছ ব্যবসায়ী নুর আহমদ অপর মামলায় অভিযোগ করেন, ওই একই সময়ে শাহজাহান চৌধুরীর নির্দেশে জামায়াত ও শিবির কর্মীরা তার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করে।

শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে এর আগে সাতকানিয়া থানায় আরও একটি চাদাঁবাজির মামলা হয়েছিল।