২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিনকে ঢাকা আনা হচ্ছে

চট্টগ্রাম সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে থেকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে নেওয়া হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে মহিউদ্দিনকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 08:18 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার বজলুর রশীদ নফহবংি২৪.পড়স কে জানান, মহিউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

সরকারের ওপর মহলের নির্দেশেই মেয়রকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান তিনি।

জেল সুপার আরও জানান, অসুস্থ মেয়রকে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হবে। আধুনিক ওই  অ্যাম্বুলেন্সে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মেডিকেল কলেজের এক ছাত্র জানান, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে মেয়রকে নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা হয়।

এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আবিদুর রহমান কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

অসুস্থ মহিউদ্দিন চৌধুরীকে রোববার রাতে বান্দরবান কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।