২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলায় মীর নাছির ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন

সাবেক প্রতিমন্ত্রী মীর নাছির উদ্দিন ও তার ছেলে মীর হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার মঙ্গলবার বিকেলে অভিযোগ গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2007, 04:58 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

বিশেষ জজ আদালত--২ এর বিচারক অমর কুমার রায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২০ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

এর আগে সকালে মীর নাছির ও তার ছেলে মীর হেলাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়।

সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে মীর নাছির, আমানউল্লাহ আমান ও মীর হেলাল উদ্দিনকে সংসদ ভবনের ওই বিশেষ আদালতে হাজির করা হয়।

গত ৬ মার্চ দুর্নীতি দমন কমিশন অজানা পথে সম্পত্তি অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে মীর নাছির ও তার ছেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করে।