ভিসাপ্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্র দূতাবাসে নতুন প্রবেশপথ
যেসব বাংলাদেশি নাগরিক যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করবেন এবং যুক্তরাষ্ট্রের যেসব সাধারণ নাগরিক ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে আসবেন তাদের সোমবার থেকে মাদানী অ্যাভিনিউয়ের নতুন প্রবেশপথ দিয়ে দূতাবাসে ঢুকতে হবে।
কনস্যুলার সেকশনের নিরাপত্তা ব্যবস্থা ও সেবার মানোন্নয়নের জন্য এই নতুন প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস ভবনের পশ্চিম দিকে মাদানী অ্যাভিনিউ সংলগ্ন এবং নির্মাণাধীন কানাডীয় হাই কমিশন ভবনের ঠিক পাশে নতুন এই প্রবেশপথটি সোমবার খুলে দেওয়া হবে।
রোববার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
