রাষ্ট্রপতির সঙ্গে পিএসসি চেয়ারম্যানের সাক্ষাৎ
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. সা’দত হুসাইন রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এসময় রাষ্ট্রপতি পিএসসি চেয়ারম্যানকে নতুন সহস্রাব্দের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিষ্ঠার সঙ্গে দক্ষ ও মেধাবী প্রার্থীদের সরকারি চাকরিতে নির্বাচিত করতে বলেন। একই সঙ্গে পিএসসিকে এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
পিএসসি চেয়ারম্যান রাষ্ট্রপতিকে বলেন, মেধাবী, দক্ষ ও প্রতিশ্রতিশীল প্রার্থীদের নিয়োগ দেওয়ার জন্য সরকারি কর্ম কমিশন সততা ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে যাবে।
রাষ্ট্রপতির সামরিক সচিব ড. এম আমিনুল করিম এবং সচিব এম সিরাজুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
পিএসসি চেয়ারম্যানের ব্যাক্তিগত সচিব তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, সা’দত হুসাইন দুপুর ১টায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন।
