ব্রাক্ষণবাড়িয়ায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছাত্রলীগ জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সহ-সভাপতি সানাউল হক তপনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানিয়েছেন, শনিবার দুপুরে শহরের সরকারপাড়ায় বাসা থেকে তপনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তপনকে থানায় সোপর্দ করা হয়নি।
