বাগেরহাটে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার
বাগেরহাটের মোড়েলগঞ্জে ‘অজ্ঞান পর্টি’ হিসেবে পরিচিত প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোরে মোড়েলগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।
এরা হচ্ছে, মোড়েলগঞ্জের শ্রীপুর গ্রামের আজিজুল কাজী (৩২), একই উপজেলার কালিকাবাড়ি গ্রামের সুমন মাঝি (২২) ও পিরোজপুর শহরের সুদেব মাঝি (২১)। তাদের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে। তারা বিভিন্ন যানবাহনে ও বাড়িতে গিয়ে খাবারের সঙ্গে বিষাক্ত দ্রব্য মিশিয়ে মানুষকে অচেতন করে মালাপত্র নিয়ে সটকে পড়ে।
