২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ৫ হাজার হাঁস মুরগি কবুতর নিধন

এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ নিশ্চিত হওয়ার পর জলঢাকা উপজেলার পশ্চিম গোলমুণ্ডা গ্রামের প্রায় পাঁচ হাজার হাঁস, মুরগি ও কবুতর মেরে ফেলা হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 08:07 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

নীলফামারী জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. সেকেন্দার আলী, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই শাহ ও গোলমুণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুর রহমানের উপস্থিতিতে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত এ নিধন অভিযান চালায়।

উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই জানান, ৮ মে পশ্চিম গোলমুণ্ডা গ্রামের হাবিবুর রহমানের ৪০টি দেশি মুরগি মারা যায়। পরীক্ষার জন্য মৃত মুরগির নমুনা সাভারের গবেষণাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার বিকেলে গবেষণাগারের প্রতিবেদনে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ওই গ্রামের সব হাঁস মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত নেন তারা।

জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহউদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের বিষয়টি পশ্চিম গোলমুণ্ড এলাকায় মাইকে জানিয়ে দেওয়া হয়। এরপর রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে ৪১৮টি পরিবারের ৪ হাজার ৬৬৫টি হাঁস, মুরগি ও কবুতর মেরে মাটিতে পুঁতে ফেলা হয়।

তিনি জানান, আগামী ৩ মাস ওই এলাকায় বাইরে থেকে কোনো হাঁস-মুরগি বা ডিম আনার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।