২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাউজানে র‌্যাবের সঙ্গে ‘এনকাউন্টারে’ এক সন্ত্রাসী নিহত

জেলার রাউজান উপজেলার গুজরা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় ওয়াহিদ মুরাদ (৩৫) নামে তালিকাভূক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 01:13 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

র‌্যাব ও পুলিশ জানায়, র‌্যাব-৭ এর একটি টহল দল রাউজানের গুজরা এলাকার খোয়াবপাড়া গ্রামে একদল সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে বৃহস্পতিবার রাত তিনটার দিকে সেখানে অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুপক্ষের গুলিবিনিময়ে একজন সন্ত্রাসী মারা যায়।

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরিফুল জানান, সন্ত্রাসীরা র‌্যাবের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে র‌্যাবের টহল দলটিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে একজন সন্ত্রাসী মারা যায়। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে র‌্যাব সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি শট গান, একটি এলজি এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল জানান, নিহত ওয়াহিদ মুরাদ জেলার তালিকাভূক্ত সন্ত্রাসীদের একজন। তার বিরুদ্ধে রাউজান থানায় তিনটি খুনসহ ১০টি মামলা রয়েছে।