২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত

পুর্ব মধ্য বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 05:18 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে উপকুল অঞ্চলে।

শুক্রবার আবহাওয়ার পুর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পুর্বাভাসে বলা হয়েছে, পুর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে সুষ্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে গভীর বজ্র ও সম্প্রসারণশীল মেঘ রয়েছে। এ সব কারণে বন্দর সমুহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া দপ্তরের কর্মকর্তা বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে শুক্রবার দুপুরে বলেছেন, “লঘু চাপটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি নিম্নচাপে পরিণত হবে কিনা তা এখনই বলা যাচ্ছে।”