২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ৮ লাখ টাকার ওষুধসহ আটক ৪

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউপি পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আকবর আলীর বাড়ি থেকে শুক্রবার ভোর রাতে আট লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 01:07 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

এ সময় চারজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

আটককৃতরা হলেন পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের আবদুল খালেক, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম এবং পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের আকবর আলী।

জয়পুরহাট ক্যাম্পের র‌্যাব-৫ এর কমান্ডার মেজর শাহ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওষুধগুলো আটক করা হয়। আটককৃত ওষুধের দাম আট লাখ টাকা।

তিনি আরও জানান, এসব ওষুধ ভারত থেকে এনে ওই বাড়িতে মজুত রেখে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।