২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের নগরকান্দায় পৌর কমিশনার গ্রেপ্তার

নগরকান্দা পৌরসভার কমিশনার মো. বেল্লাল হোসেন (৪০) কে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের পুলিশ লাইনের সামনে থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 08:06 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

জিজ্ঞাসাবাদ শেষে তাকে নগরকান্দা থানায় সোপর্দ করা হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গ্রেপ্তারকৃত বেল্লাল হোসেনের বিরুদ্ধে ভূমিদস্যুতা, নারী কেলেংকারি, টেন্ডারবাজি, ত্রাণের টিন ও গম চাল আত্মসাত ও সন্ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে।