২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুটি বাড়িতে ডাকাতি

নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নে দুটি বাড়িতে বুধবার মধ্যরাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় আহত হন দুজন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 04:28 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

ডাকাতি হওয়া একটি বাড়ির মালিক বিল্লাল মিয়া জানান, রাত ২টার দিকে ৮/১০ জন সশস্ত্র ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে ঘরে ঢোকে। তাদের গুলিতে আহত হন বিল্লাল মিয়ার স্ত্রী রাবেয়া বেগম (৪৫)। এছাড়া দায়ের কোপে জখম হন ছেলে তোফাজ্জল হোসেন (১৮)। আশংকাজনক অবস্থায় তাদের নবীনগর আহমদিয়া ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বিল্লাল মিয়া দাবি করেন, ডাকাতরা নগদ টাকা,স্বর্ণালংকারসহ প্রায় দুলাখ টাকার মালামাল লুট করেছে।

একই ইউনিয়নের খোকা মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ডাকাতরা লক্ষাধিক টাকার মালামাল লুট করে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহাবুবুর রহমান জানান, দুটি ডাকাতির ঘটনায় আলাদা মামলা হয়েছে।