২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে র‌্যাব ও কোস্টগার্ডের সঙ্গে ডাকাতের বন্দুকযুদ্ধ, ৩টি অস্ত্র উদ্ধার

বাগেরহাট জেলার মংলার হারবাড়িয়া এলাকার সুন্দরবন পূর্ব বিভাগে বৃহস্পতিবার ভোরে র‌্যাব ও কোস্টগার্ড সদস্যদের সঙ্গে ডাকাত দলের ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 02:13 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বন্দুকযুদ্ধের পর র‌্যাব ও কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনে তল্লাশি চালিয়ে ডাকাতদের ফেলে যাওয়া তিনটি অস্ত্র ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করেন।

কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের কমান্ডার আবু তাহের গোলাম মো. সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর-কে জানান, সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় দুর্ধর্ষ ডাকাত বাদল বাহিনীর উপস্থিতির খবর পেয়ে র‌্যাব ও কোস্টগার্ড সদস্যরা অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দল তাদের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ শুরু করে। এ সময় তারাও পাল্টা গুলি চালায়। ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে র‌্যাব ও কোস্টগার্ড সদস্যরা ৫২ রাউন্ড গুলিবর্ষণ করে। একপর্যায়ে ডাকাত দল সুন্দরবনে পালিয়ে গেলে হারবাড়িয়া এলাকায় তল্লাশি চালিয়ে ডাকাতদের ফেলে যাওয়া একটি পাইপ গান, একটি পিস্তল ও একটি সাটারগান ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করে।

তিনি জানান, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মংলা থানা পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।