২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ২৪টি শিশু উদ্ধার, আটক ২

যশোরের বেনাপোল সড়কের চাচরা চেকপোস্ট থেকে বৃহস্পতিবার সকালে পুলিশ চার কিশোরীসহ ২৪টি শিশুকে উদ্ধার করেছে। এসময় আটক করা হয়েছে মতি মণ্ডল ও প্রাণতোষ মণ্ডল নামের দুই ব্যক্তিকে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2007, 02:35 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

আটকৃতদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামে।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, উদ্ধারকৃত ২৪টি শিশুই সাতক্ষীরার একটি খ্রিস্টান মিশনারীর। গ্রীষ্মের একমাস ছুটিতে তাদের চুয়াডাঙ্গায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল।

উদ্ধারকৃত শিশুদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে।

যশোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ জানান, পাচারের উদ্দেশ্যে চাচরা চেকপোস্টে বেশ কিছুসংখ্যক শিশু জড়ো করা হচ্ছে-এমন খবর পেয়ে তারা সেখানে অভিযান চালান। এ সময় ওই দুইজনকে আটক এবং ২৪টি শিশুকে উদ্ধার করা হয়।

তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।