ভুয়াপুরে সংঘর্ষে নিহত ১
ক্রিকেট খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ভুয়াপুরে বুধবার এক জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
ভুয়াপুর থানার উপ পরিদর্শক শফিকুর রহমান জানান, গোবিন্দাসী ইউনিয়নের কয়রা মাঠে বুধবার বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধারালো অস্ত্র নিয়ে উভয় পক্ষ একে অপরের ওপর হামলে পড়ে।
সংঘর্ষে কয়রা গ্রামের আলী (২২) ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন বলে পুলিশ কর্মবকর্তা জানান।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ভুয়াপুর থানায় মামলা হয়েছে।
