২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের অভিযোগে গৌরীপুরে দুজন গ্রেপ্তার

চাঁদাবাজি, ডাকাতি ও সন্ত্রাসের অভিযোগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বুধবার মেহেদী হাসান রৌজ ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 09:29 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, মেহেদী হাসান রৌজের বিরুদ্ধে সড়কে ডাকাতি, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও চাদাবাজির অভিযোগে একাধিক মামলা আছে।

অন্যদিকে, রামপোগালপুর ইউনিয়নের নজরুল ইসলামের বিরুদ্ধে বাস ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে গৌরীপুর থানায় চারটি মামলা রয়েছে।

এর আগে তাদের ধরার জন্য বিভিন্ন সময়ে যৌথবাহিনী, র‌্যাব ও থানা পুলিশ অভিযান চালিয়েছে বলে জানান মো. শাহ আলম।