২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় জঙ্গি সন্দেহে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সুজানগর উপজেলার চরদুলাই গ্রাম থেকে মঙ্গলবার জঙ্গি সন্দেহে মাদ্রাসা শিক্ষক আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে আতাইকুলা থানা পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 05:08 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

আতাইকুলা থানার উপ পরিদর্শক মোহাম্মদ সেলিম জানান, আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের হায়দারপুর গ্রামের আরিফুল ইসলাম আকাই সাদুল্ল¬াপুর হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকতা করতেন। গৃহশিক্ষকতা করার সুবাদে সাদুল্লাপুরের আব্দুল কুদ্দুস খাঁর মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত ৭ জানুয়ারি ওই মেয়েকে নিয়ে পালিয়ে যান তিনি।

চার মাস পর ওই মেয়ে পালিয়ে এসে গ্রামবাসীর কাছে অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে আরিফুল তাকে পালাতে প্ররোচনা দেয়। এর পর তাকে ঢাকা ও নাটোরে বিভিন্ন জঙ্গি আস্তানায় নিয়ে যায়। ওই সময় তার ওপর নির্যাতনও চালানো হয়। কয়েকদিন আগে আরিফুল তাকে নিয়ে হায়দারপুর ফিরলে সে পালিয়ে পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়।

পুলিশ কর্মকর্তা সেলিম জানান, ওই মেয়ের কথা শুনে গ্রামবাসীরা আরিফুলকে আটক করে পুলিশে সোপর্দ করে। আরিফুলের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে তিনি জানান।

তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানানো হবে বলে থানা সূত্র জানিয়েছে।