২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে পঞ্চগড় পৌর চেয়ারম্যান কারাগারে

তিন দিনের রিমান্ড শেষে পঞ্চগড় পৌরসভার চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তৌহিদুল ইসলামকে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2007, 05:01 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের সাবেক সেনা সদস্য আহসান আলীর দায়ের করা একটি প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে গত ৬ মে রিমান্ডে নেওয়া হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক পৌর চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর কথা স্বীকার করেছেন।

এদিকে, তৌহিদুল ইসলামের বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় আরও একটি প্রতারণার মামলা হয়েছে। এই মামলায় কলিমউদ্দীন নামে স্থানীয় এক বিএনপি নেতাকেও আসামী করা হয়। ইনকিলাব পত্রিকার তেঁতুলিয়া সংবাদদাতা মজিবর রহমান বাদী হয়ে সোমবার রাতে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, তৌহিদুল ইসলাম ও কলিমউদ্দীন মাটি ভরাটের একটি প্রকল্প অনুমোদনের জন্য ১ লাখ ১৩ হাজার টাকা উৎকোচ নেন। প্রকল্পটির আংশিক অনুমোদন পাইয়ে দিয়ে তারা উৎকোচের সব টাকা আত্মসাৎ করেন।